বাংলাদেশ

জ্বালানি তেলের দাম স্থিতিশীল রাখতে সরকার সচেষ্ট : প্রতিমন্ত্রী

জ্বালানি তেলের দাম স্থিতিশীল রাখতে সরকার সচেষ্ট রয়েছে বলে জানিয়েছেন জ্বালানি প্রতিমন্ত্রী নসরুল হামিদ।

আজ বিদ্যুৎ ভবনে বিপিএমআই আয়োজিত ‘বিদ্যুৎ খাতে সাইবার নিরাপত্তা-নীতি এবং অপারেশনাল দৃষ্টিকোণ’ শীর্ষক কর্মশালার উদ্বোধনী অনুষ্ঠানে সাংবাদিকদের প্রশ্নের জবাবে এ কথা বলেন প্রতিমন্ত্রী। তিনি বলেন, জনগণের কষ্ট হয় ও জীবনমানের ওপর প্রভাব পড়ে, এমন কোনো সিদ্ধান্ত সরকার নেবে না। এদিকে, রাশিয়া বাংলাদেশের কাছে অপরিশোধিত জ্বালানি তেল বিক্রির জন্য প্রস্তাব দিয়েছে বলেও জানান জ্বালানি প্রতিমন্ত্রী। কীভাবে তা কেনা যায় সেটি পর্যালোচনা করছে বাংলাদেশ।

সংশ্লিষ্ট খবর

Back to top button