৩১মে থেকে হজ্ব ফ্লাইট, নিজস্ব বিমান দিয়ে চলবে কার্যক্রম: বিমানমন্ত্রী

সবকিছু ঠিকঠাক থাকলে আগামী ৩১ মে থেকে হজ্ব ফ্লাইট চালু করতে বিমান বাংলাদেশ এয়ারলাইন্স সম্পূর্ণ প্রস্তুত রয়েছে জানিয়েছে বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন প্রতিমন্ত্রী মাহবুব আলী।
তিনি বলেন, সামনে হজ ফ্লাইট চালু হবে তাই সিভিল এভিয়েশন এবং বিমান বাংলাদেশ এয়ারলাইন্স প্রস্তুতি নিয়ে রেখেছে। এছাড়া মানকিপক্সের বিষয়েও দেশের সবকটি বিমানবন্দরে নেয়া হয়েছে বাড়তি সতর্কতা বলে জানান তিনি। সকালে শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে এক বিফ্রিংয়ে বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন প্রতিমন্ত্রী মাহবুব আলী জানান, এবার নিজস্ব বিমান দিয়ে হজ্ব ফ্লাইট পরিচালনা করা হবে এবং হজ ফ্লাইট চালুর সকল প্রস্তুতি ইতোমধ্যে সম্পন্ন হয়েছে।
এছাড়াও মাঙ্কিপক্স সংক্রমণের বিষয়ে বিমানবন্দর কর্তৃপক্ষ সতর্ক জানিয়ে মন্ত্রী বলেন আগামীতে যে চ্যালেঞ্জগুলো আসবে সেগুলো মোকাবেলায় প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।এর আগে, বিমানবন্দর পরিদর্শন করে যাত্রীদের দুর্ভোগ ও লাগেজ পেতে দেরি হওয়াসহ বিভিন্ন বিষয়ে খোঁজ নেন প্রতিমন্ত্রী।



