আন্তর্জাতিকবাংলাদেশসরকার

বাংলাদেশ ও সার্বিয়ার মধ্যে দুটি সমঝোতা স্মারক সই

কূটনৈতিক ও সরকারি পাসপোর্টধারীদের ভিসাবিহীন যাতায়াত এবং নিয়মিত ফরেন অফিস কনসালটেশন এফওসি বিষয়ে দুটি সমঝোতা স্মারক সই করেছে বাংলাদেশ ও সার্বিয়া।

দুপুরে রাজধানীর ফরেন সার্ভিস একাডেমিতে দ্বিপাক্ষিক বৈঠক করেন পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আব্দুল মোমেন ও ঢাকা সফররত সার্বিয়ার পররাষ্ট্রমন্ত্রী নিকোলা সেলাকোভিচ। বৈঠক শেষে দুই মন্ত্রী চুক্তি সই করেন।গতরাতে ঢাকায় পৌঁছান সার্বিয়ান পররাষ্ট্রমন্ত্রী। কাল বৃহস্পতিবার সার্বিয়ান পররাষ্ট্রমন্ত্রী বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করবেন। এবং রাতেই সার্বিয়ান পররাষ্ট্রমন্ত্রী বেলগ্রেডের উদ্দেশে ঢাকা ছেড়ে যাবেন।সার্বিয়ান প্রেসিডেন্টের সঙ্গে সাক্ষাতে মোমেন বাংলাদেশ থেকে বিভিন্ন খাতে দক্ষ-আধা দক্ষ কর্মী নেওয়ার জন্য দেশটিকে অনুরোধ করেন।

বাংলাটিভি/শহীদ

সংশ্লিষ্ট খবর

Back to top button