বাংলাদেশ

শাহজাহানপুরে জোড়া খুন: মূল অভিযুক্ত মুসাকে ওমান থেকে দেশে আনা হল

মতিঝিল থানা আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক জাহিদুল ইসলাম টিপু এবং কলেজ ছাত্রী সামিয়া আফনান প্রীতি হত্যার অন্যতম সন্দেহভাজন সুমন শিকদার মুসাকে ওমান থেকে দেশে ফিরিয়ে আনা হয়েছে।

পুলিশ সদর দপ্তরের এনসিবি ডেস্কের দায়িত্বপ্রাপ্ত সহকারী মহাপরিদর্শক (এআইজি) মহিউল ইসলাম জানান, ওমানে গ্রেপ্তার মুসাকে বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের একটি ফ্লাইটে দেশে নিয়ে আসা হয়েছে। বৃহস্পতিবার সকালে ওই ফ্লাইট চট্টগ্রাম হয়ে ঢাকায় এলেও খারাপ আবহাওয়ায় নামতে না পেরে আবার চট্টগ্রামে ফিরে গেছে। আবহাওয়া ভালো হলেই মুসাকে চট্টগ্রাম থেকে ঢাকায় নিয়ে আসা হবে বলে জানিয়েছেন এই পুলিশ কর্মকর্তা।

কূটনৈতিক সমঝোতার মাধ্যমে মুসাকে দেশে ফিরিয়ে আনতে গোয়েন্দা পুলিশের অতিরিক্ত উপকমিশনার শাহিদুর রহমান, অতিরিক্ত উপকমিশনার রফিকুল ইসলাম এবং পুলিশ সদর দপ্তরের সহকারী পুলিশ সুপার মোহাম্মদ ফয়েজ উদ্দীন ওমানে গিয়েছিলেন। বুধবার রাতে তারা মুসাকে নিয়ে দেশের পথে রওনা হন।

এ মামলার তদন্তে মুসার নাম আসার পর তাকে ধরতে আন্তর্জাতিক পুলিশ সংস্থা ইন্টারপোলের সহযোগিতা চেয়েছিল বাংলাদেশের পুলিশ। এর ভিত্তিতে ইন্টারপোল ১২ মে ওমানে গ্রেপ্তার করে মুসাকে।

 

সংশ্লিষ্ট খবর

Back to top button