বাংলাদেশসরকার

মূল্যস্ফীতির চাপ থেকে রক্ষার পরামর্শ সিপিডি’র

প্রস্তাবিত বাজেট নিয়ে মিশ্র প্রতিক্রিয়া জানিয়েছেন বিভিন্ন পেশাজীবীরা।  নিত্যপ্রয়োজনীয় দ্রব্যমূল্যের উধ্বগতির নিয়ন্ত্রণে বাজেট গুরুত্ব দেয়ার আহবান জানিয়েছেন সাধারণ মানুষ। এদিকে, জাতীয় বাজেট ২০২২-২৩ পর্যালোচনায় সিপিডি বলছে, প্রস্তাবিত বাজেটে প্রণীত কৌশল ও বাস্তবায়ন পরিকল্পনার মধ্যে সামঞ্জস্যের ঘাটতি অভাব রয়েছে

২০২২-২৩ অর্থবছরের প্রস্তাবিত বাজেট মূল্যস্ফীতি নিয়ন্ত্রণের পাশাপাশি বিবেচনায় রয়েছে সামাজিক সুরক্ষা; গুরুত্ব পেয়েছে শিক্ষা, স্বাস্থ্য এবং কৃষিখাতও। সবমিলিয়ে প্রস্তাবিত বাজেটকে মানুষ বাঁচানোর বাজেট বলেই দাবি সরকারেরবাজেট ভাবনায় সাধারণ মানুষ বলছে, বর্তমানের সংকটময় পরিস্থিতিতে নিত্যপণ্যের দাম নিয়ন্ত্রণেই সর্বাধিক গুরুত্ব দেয়া দরকার।

এদিকে, প্রস্তাবিত বাজটের নিয়ে পর্যালোচনা জানাতে সংবাদ সম্মেলনের আয়োজন করে, সেন্টার ফর পলিসি ডায়ালগ-সিপিডি।যে বাজেট উপস্থাপন করা হয়েছে তার বাস্তবায়ন পরিকল্পনায় সমন্বয়ের ঘাটতি রয়েছে বলে উল্লেখ করে সিপিডি।

করোনা পরবর্তী বৈশ্বিক সংকটের প্রভাবে সার্বিক দ্রব্যমূল্যের উর্ধ্বগতির ধাক্কা সামলাতে বাজেটে আরো সুস্পষ্ট কৌশল থাকা প্রয়োজন ছিলো।এসময় মূল্যস্ফীতির চাপ থেকে জনগণকে সুরক্ষা দেয়ার আহ্বান জানায় সিপিডি।

বাংলাটিভি/শহীদ

সংশ্লিষ্ট খবর

Back to top button