বাংলাদেশঅপরাধআইন-বিচারসরকার

সাম্পতিক কিছু অগ্নিকান্ডে নাশকতার তথ্য পেয়েছে গোয়েন্দারা: কাদের

সীতাকুণ্ডের অগ্নিকাণ্ডের ঘটনা নাশকতা নাকি দুর্ঘটনা সব তথ্য গোয়েন্দাদের কাছে রয়েছে, তদন্তের মাধ্যম সঠিক তথ্য বের হয়ে আসবে বলে জানিয়েছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক, সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের । আওয়ামী লীগ নাকি জনগণের বিরুদ্ধে অবস্থান নিয়েছে বিএনপি মহাসচিবের এমন বক্তব্যের জবাবে ওবায়দুল কাদের বলেন, আওয়ামী লীগের অবস্থান জনগণের বিরুদ্ধে নয়,আওয়ামী লীগের অবস্থান সাম্প্রদায়িকতা ও বিএনপি’র মিথ্যাচারের বিরুদ্ধে।

সকালে রাজধানীর মোহাম্মদপুর টাউন হল মাঠে মোহাম্মদপুর থানা ও ওয়ার্ড আওয়ামী লীগের ত্রি-বার্ষিক সম্মেলনে ওবায়দুল কাদের এসব কথা বলেন।এসময় বিএনপি নেতাদের উদ্দেশে তিনি বলেন, আগুন নিয়ে খেলবেন না, তাহলে সেই আগুনে পুড়ে আপনাদের পরিণতি হবে ভয়াবহ।

বাংলাটিভি/শহীদ

সংশ্লিষ্ট খবর

Back to top button