বাংলাদেশদুর্ঘটনা

বিএম কনটেইনার ডিপোর ধ্বংসস্তূপে আরও একজনের দেহাবশেষ উদ্ধার

সীতাকুণ্ডে আগুনে পোড়া বিএম কনটেইনার ডিপোর ধ্বংসস্তূপে মানুষের হাড় পাওয়া গেছে। আজ বিকাল ৩টায় ডিপোর ধ্বংসস্তূপ থেকে এসব হাড় উদ্ধার করা হয়।

সীতাকুণ্ড থানার পরিদর্শক (তদন্ত) সুমন বণিক বাংলা ট্রিবিউনকে জানান, ধ্বংসস্তূপে উদ্ধার অভিযান চালানোর সময় একটি পিলারের নিচে চাপা পড়া অবস্থায় এসব হাড় উদ্ধার করা হয়। হাড়গুলোর সুরতহালের জন্য পাঠানো হয়েছে।

চট্টগ্রাম মেডিক্যাল কলেজ হাসপাতাল পুলিশ ফাঁড়ির এএসআই আলাউদ্দিন তালুকদার জানান, সোমবার সীতাকুণ্ডের বিএম কনটেইনার ডিপো থেকে মানুষের বেশ কিছু হাড় উদ্ধার করা হয়। বিকাল সাড়ে ৪টার দিকে এগুলো চমেক হাসপাতালে নিয়ে আসা হয়েছে।
প্রসঙ্গত, ৪ জুন (শনিবার) রাত সাড়ে ৮টায় বিএম কনটেইনার ডিপোতে আগুন লাগে। এরপর রাত সাড়ে ১০টার দিকে বিস্ফোরণ ঘটে। এ ঘটনায় এখন পর্যন্ত প্রাণ হারিয়েছেন ৪৮ জন। এর মধ্যে ১০ জন ফায়ার সার্ভিস কর্মী। আহত হয়েছেন দুই শতাধিক। তারা বিভিন্ন হাসপাতালে চিকিৎসাধীন। ৪৮ জনের মধ্যে ১৮টি লাশের পরিচয় শনাক্ত হয়নি। লাশের দাবিতে নমুনা দিয়েছেন স্বজনরা।

ঘটনার চার দিন পর মঙ্গলবার (৭ জুন) রাতে মামলা করে পুলিশ। এতে আট জনের নাম উল্লেখ করা হয়। তারা সবাই বিএম কনটেইনার ডিপোর কর্মকর্তা। এ ঘটনায় ছয়টি তদন্ত কমিটি গঠন করা হয়েছে।

সংশ্লিষ্ট খবর

Back to top button