বাংলাদেশসরকারস্বাস্থ্য

করোনা প্রতিরোধী বুস্টার ডোজ নেওয়ার আহবান স্বাস্থ্যমন্ত্রীর

পার্শ্ববর্তী দেশসহ বাংলাদেশেও করোনা বাড়ছে সবাইকে করোনাভাইরাস প্রতিরোধী টিকার বুস্টার ডোজ নেওয়ার আহ্বান জানিয়েছেন স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক।

দুপুরে সচিবালয়ে ওষুধ শিল্প সমিতির সঙ্গে বৈঠক শেষে স্বাস্থ্যমন্ত্রী এ কথা বলেন।মানুষের মধ্যে করোনাভাইরাসের টিকার বুস্টার ডোজ নেওয়ার বিষয়ে অনীহা আছে। স্বাস্থ্যের কোনো বিষয় চাপিয়ে দেওয়ার নয়। এটা স্বাধীন দেশ, সব নাগরিকের স্বাধীন চিন্তা-ভাবনা রয়েছে। যারা এখনো বুস্টার ডোজ নেননি, অবশ্যই নেবেন। বুস্টার ডোজ নিলে আপনি সুরক্ষিত থাকবেন।বুস্টার ডোজ যারা নিয়েছেন তাদের মৃত্যুঝুঁকি নেই বললেই চলে।প্রস্তাবিত বাজেটে ওষুধ তৈরিতে ব্যবহৃত কিছু কিছু কাঁচামালের দাম বেড়েছে। এতে ওষুধের দামেও প্রভাব পড়বে। উৎপাদনকারী প্রতিষ্ঠানগুলোর সঙ্গে সমন্বয় করে ওষুধের দাম সহনীয় রাখতে কাজ করছে সরকার।

বাংলাটিভি/শহীদ

সংশ্লিষ্ট খবর

Back to top button