দেশবাংলাবাংলাদেশ

দেশের বিভিন্ন অঞ্চলে টানা ভারি বর্ষণের পূর্বাভাস

দেশের বিভিন্ন অঞ্চলে আগামী কয়েকদিন টানা বর্ষণের পূর্বাভাস দিয়েছে আবহাওয়া অধিদপ্তর।

 

২৪ ঘন্টার আবহাওয়া পূর্বাভাসে বলা হয়েছে, মৌসুমি বায়ু বাংলাদেশের ওপর সক্রিয়। এটি উত্তর বঙ্গোপসাগরে মাঝারি অবস্থায় রয়েছে।

 

এ অবস্থায় রংপুর, রাজশাহী, ঢাকা,ময়মনসিংহ, খুলনা, বরিশাল, চট্টগ্রাম ও সিলেট বিভাগের অধিকাংশ জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়ার সঙ্গে হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টি হতে পারে।

 

সেইসঙ্গে দেশের কোথাও কোথাও মাঝারি ধরনের ভারী থেকে অতি ভারী বর্ষণও হতে পারে। আবহাওয়া অধিদপ্তরের উপ-পরিচালক কাওসার পারভিন এসব তথ্য নিশ্চিত করেন।

বাংলাটিভি/রাজ

সংশ্লিষ্ট খবর

Back to top button