বাংলাদেশরাজনীতি

পদ্মা সেতুর উদ্বোধনী অনুষ্ঠানে যোগ দিতে বিএনপিকে আমন্ত্রণপত্র দেওয়া হয়েছে

আগামী ২৫ জুন পদ্মা সেতুর উদ্বোধনী অনুষ্ঠানে যোগ দিতে আমন্ত্রণপত্র দেওয়া হয়েছে বিএনপিকে। বুধবার (২২ জুন) নয়াপল্টন বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে আমন্ত্রণপত্র পৌঁছে দেওয়া হয়।

বিএনপির কেন্দ্রীয় যুগ্ম মহাসচিব খায়রুল কবির খোকন বলেন, আজ বেলা সাড়ে ১১টার দিকে এলজিআরডি মন্ত্রণালয়ের একজন উপসচিব এসে দাওয়াত কার্ড দিয়ে গেছেন। সৌজন্যতার খাতিরে তা আমরা রেখে দিয়েছি।

কতজন এবং কাকে দাওয়াত দেওয়া হয়েছে জানতে চাইলে খোকন বলেন, এটা নিয়ে আমাদের আগ্রহ নেই। তাই কয়জনকে এবং কাকে দাওয়াত দিয়েছে তা আমরা খুলে দেখিনি।

অপর এক প্রশ্নের জবাবে বিএনপির কেন্দ্রীয় এই নেতা বলেন, সরকারি কর্মকর্তা এসেছেন পদ্মা সেতুর উদ্বোধনী অনুষ্ঠানের দাওয়াত কার্ড নিয়ে। তার মানে হচ্ছে কোন দল নয়, সরকারের পক্ষ থেকে দাওয়াত দেওয়া হয়েছে। আপনারা উদ্বোধনী অনুষ্ঠানে অংশ নেবেন কি না জানতে চাইলে খোকন বলেন, না। দেশের এ পরিস্থিতিতে এ ধরনের অনুষ্ঠানে যাওয়ার প্রশ্নই আসে না।

বাংলাটিভি/শহীদ

সংশ্লিষ্ট খবর

Back to top button