দেশবাংলাবাংলাদেশ

চাহিদার অতিরিক্ত কোরবানির পশু মজুত রয়েছে: শ ম রেজাউল করিম

ঈদুল আজহা উপলক্ষে চাহিদার অতিরিক্ত কোরবানির পশু মজুত রয়েছে বলে জানিয়েছেন মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রী শ ম রেজাউল করিম।

সকালে মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়ের উদ্যোগে প্রাণিসম্পদ বিভাগসহ বিভিন্ন মন্ত্রণালয় ও বিভাগের সহযোগিতায় ঈদুল আজহা ২০২২ উদযাপনের বিষয়ে প্রস্তুতিমূলক আলোচনা সভায় এ কথা বলেন তিনি।

মন্ত্রী বলেন, আসন্ন ঈদে কোরবানিযোগ্য গরু-মহিষ, ছাগল-ভেড়া, উঠ, দুম্বাসহ প্রায় এক কোটি ২১ লাখ ২৪ হাজার ৩৮৯টি গবাদিপশু রয়েছে। পশুর সরবরাহ ঠিক রাখতে মহাসড়কে হাট স্থাপন না করার কথাও জানান মন্ত্রী।

এসময় খামারিদের পক্ষ থেকে পশু আনা-নেওয়ার সময় চাঁদাবাজি ঠেকাতে হটলাইনের ব্যবস্থা করার আহ্বান জানানো হয়।

বাংলাটিভি/রাজ

 

সংশ্লিষ্ট খবর

Back to top button