বাংলাদেশ

পদ্মা পাড়ের ফেরিঘাটে এখন আর নেই চিরচেনা চেহারা

এদিকে বহুল প্রতীক্ষিত স্বপ্নের পদ্মা সেতু চালু হওয়ায়, মুন্সীগঞ্জের মাওয়া ফেরিঘাটে এখন আর নেই আগেকার সেই  চিরচেনা ব্যস্ততা।

পদ্মার ঘাটে ভীড়ের চীহ্নমাত্র নেই। কিছু মানুষ বিভিন্ন ছোট নৌযানে পারাপার হওয়া ছাড়া, সবধরণের যানবাহনই এখন এপার থেকে ওপার ছুটছে স্বপ্ন বিজয়ের পদ্মা সেতু হয়ে। পদ্মা সেতুতে যান চলাচল শুরু হওয়ায় বাঁধভাঙ্গা উচ্ছ্বাস চালক ও যাত্রীদের মাঝে। পদ্মা সেতু হয়ে দক্ষিণাঞ্চলের ২১ জেলা সরাসরি সড়কপথে সংযুক্ত হয়েছে রাজধানীসহ দেশের নিরবচ্ছিন্ন যোগাযোগ নেটওয়ার্কের সাথে। এতে করে উৎসব-আনন্দের জোয়ার বইছে সবার হৃদয়ে।

সংশ্লিষ্ট খবর

Back to top button