
প্রথম দিনেই শুরু শিডিউল বিপর্যয় নিয়েই শুরু ঈদ ট্রেন যাত্রা, তারপরও নাড়ির টানে বাড়ি ফিরতে পারছেন, এতেই সন্তুষ্ট অনেকে। তবে, কমতি নেই অভিযোগেরও। যদিও রাজধানীর কমলাপুর রেল স্টেশনের ম্যানেজার মোহাম্মদ মাসুদ সারওয়ার বলেছেন, কয়েকটি ট্রেন ছাড়া সবগুলো ট্রেনই শিডিউল অনুযায়ী ছেড়েছে। সামনের দিনগুলোতে এমনটা আর থাকবে না বলেও তিনি আশ্বাস দিয়েছেন।
কমলাপুর রেল স্টেশনের ম্যানেজার মোহাম্মদ মাসুদ সারওয়ার বলেন, ‘আমাদের ঈদযাত্রা শুরু হলো। কয়েকটি ট্রেন ছাড়া সবগুলো ট্রেনই শিডিউল অনুযায়ী ছেড়েছে। শুধু রংপুর এক্সপ্রেস, নীল সাগর এক্সপ্রেস, ধুমকেতু এক্সপ্রেস ও সুন্দরবন এক্সপ্রেস দেরিতে ছেড়েছে। ট্রেন বিলম্বে আসায় ছাড়তে দেরি হয়েছে।
আজ মঙ্গলবার সকালে নিজ কার্যালয়ে সাংবাদিকদেরকে স্টেশনের ম্যানেজার বলেন, ‘বলেন, নির্দিষ্ট সময়ে ট্রেন ছাড়ার সব প্রস্তুতি আমাদের রয়েছে। আশা করি, সামনের দিনগুলোতে এই বিপর্যয় আর থাকবে না।’
ঈদযাত্রার প্রথম দিন মঙ্গলবার সকালে ঢাকা থেকে রাজশাহীগামী ধূমকেতু এক্সপ্রেস সকাল ৬টায় কমলাপুর থেকে ছাড়ার কথা থাকলেও সেটি ছাড়ে দেড় ঘণ্টা পর, সকাল সাড়ে ৭টায়। ট্রেনটি কমলাপুর আসে সকাল ৬টা ২০ মিনিটে।
একটা সময় ছিল যখন সকালের ট্রেন বিকেলে, বিকেলের ট্রেন রাত ১২টায় বা পরের দিন এসেছে। এখন সে অবস্থা নেই। আমরা চাই মানুষের ঈদযাত্রা নিরাপদ করতে। সবাই আনন্দ করার জন্যই বাড়ি যাচ্ছে, এতে যেন কোনো বিঘ্ন না ঘটে।
বাংলাটিভি/শহীদ



