লাব্বাইক ধ্বনিতে হজের আনুষ্ঠানিকতা

হজের আনুষ্ঠানিকতা শুরু হয়েছে আজ থেকে। এরই মধ্যে পবিত্র মক্কা নগরী থেকে হজব্রত পালনের জন্য হাজিরা মিনার উদ্দেশ্যে রওনা দিয়েছেন। এবারে ইমিগ্রেশন বাংলাদেশে হওয়ায় দূর্ভোগ পোহাতে হয়নি হজযাত্রীদের। সব কিছু ঠিক থাকলে আগামী ১৪ তারিখ থেকে দেশে ফিরতে শুরু করবেন হাজীরা।
করোনা মহামারী কাটিয়ে সৌদি আরবে শুরু হয়েছে হজের আনুষ্ঠানিকতা। লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক ধ্বনিতে বাংলাদেশেসহ বিশ্বের বিভিন্ন প্রান্ত থেকে হাজীরা মিনার উদ্দেশ্যে রওনা দিয়েছেন। আর তাইতো আল্লাহর ঘরের মেহমান হতে পেরে খুশি বাংলাদেশে হাজিরা।
হাজীদের বহনের জন্য সৌদি এয়ারলাইন্স ও বাংলাদেশ বিমান সমান সংখ্যাক যাত্রী পরিবহন করছে বলে জানান বিমান প্রতিমন্ত্রী অ্যাডভোকেট মাহবুব আলী এমপি। সব কিছু ঠিক থাকলে হজ্বের কার্যক্রম সম্পন্ন করে ১৪ তারিখে বাংলাদেশে ফিরে যেতে শুরু করবেন হাজীগণ।
করোনা মহামারির কারনে এবার সৌদি সরকার হাজীদের সংখ্যা সীমিত করে দেয়। যার কারনে বাংলাদেশ থেকে ৬০ হাজার ১৬৫ জন হাজী হজে অংশগ্রহন করতে পেরেছেন।।



