বিদেশিদের কাছে ধরনা দেওয়া রাজনৈতিক দৈন্যতার বহিঃপ্রকাশ: হানিফ

দেশের বিষয় নিয়ে বিদেশিদের কাছে ধরনা দেওয়া রাজনৈতিক দৈন্যতার বহিঃপ্রকাশ বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগের যুগ্ম-সাধারণ সম্পাদক ও সংসদ সদস্য মাহবুব-উল আলম হানিফ।
বৃহস্পতিবার (১৪ জুলাই) দুপুর সাড়ে ১২টায় কুষ্টিয়ায় নিজ বাসভবনে সাংবাদিক ইউনিয়ন কুষ্টিয়ার আয়োজনে প্রয়াত ও অসুস্থ সাংবাদিকদের মধ্যে প্রধানমন্ত্রীর দেওয়া চেক বিতরণ অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন।
তিনি বলেন, বিদেশিদের কাছে দেশের অভ্যন্তরীণ বিষয় নিয়ে আলোচনা করা মোটেও কাম্য নয়।দেশের অভ্যন্তরীণ যে কোনো সমস্যা আমরা নিজেরাই বসে সমাধান করতে পারি। কোনো বিদেশি এসে তা সমাধান করতে পারবে না। বিদেশিদের কাছে ধরনা দেওয়া রাজনৈতিক দৈন্যতার বহিঃপ্রকাশ।
বিএনপির পক্ষ থেকে প্রতিদিন নির্বাচন নিয়ে কথা বলার অর্থ হচ্ছে তারা রাজনৈতিক কোনো ইস্যু না পেয়ে রাজনীতির মাঠে টিকে থাকার জন্য ইস্যু বানিয়ে কথাবার্তা বলে। আগামী জাতীয় নির্বাচন সংবিধান অনুযায়ী হবে, তাতে সব দল অংশ নেবে। নির্বাচন কমিশন স্বচ্ছভাবে গঠন করা হয়েছে সব রাজনৈতিক দলের সঙ্গে আলাপ-আলোচনার মাধ্যমে।
বাংলাটিভি/শহীদ



