
মিঠামইন,অষ্টগ্রাম এবং ইটনা উপজেলার চলমান উন্নয়ন প্রকল্প পরিদর্শন এবং স্থানীয় প্রতিনিধিদের সঙ্গে মতবিনিময়ের জন্য ৪ দিনের সফরে নিজ জেলা কিশোরগঞ্জে গেছেন রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ।
বিকেলে, বাংলাদেশ বিমান বাহিনীর একটি হেলিকপ্টারে রাষ্ট্রপ্রধান তাঁর জন্মস্থান মিঠামইনে পৌঁছান। এসময় রাষ্ট্রপতিকে স্বাগত জানান রাজনৈতিক নেতৃবৃন্দ, স্থানীয় সংসদ সদস্য ও জেলা প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তাগণ। সেখানে জেলা পরিষদের নতুন ডাক বাংলোয় রাষ্ট্রপতিকে গার্ড অফ অনার দেয়া হয়। এ সফরে চলমান উন্নয়ন কাজ পরিদর্শনের পাশাপাশি প্রতিটি উপজেলায় সুশীল সমাজ, স্থানীয় জনপ্রতিনিধি ও গণ্যমান্য ব্যক্তিদের সঙ্গে আলাদাভাবে বৈঠক করবেন রাষ্ট্রপতি। আগামী ২৫ আগস্ট তাঁর ঢাকায় ফেরার কথা রয়েছে।
বাংলাটিভি/শহীদ



