
জ্বালানী সংকট নিরসনে আজ থেকে দেশব্যাপী শুরু হয়েছে সরকারি ও স্বায়ত্তশাসিত অফিসের নতুন সময়সূচী। সকাল ৮ টা থেকেই অফিস শুরু করেছে, রাজধানীর বিভিন্ন প্রতিষ্ঠানের কর্মকর্তারা কর্মচারীরা। নিয়ম অনুযায়ী সকাল ৯ টা থেকে শুরু হয় ব্যাংকের কার্যক্রম। নতুন নিয়মের প্রথম দিনে, কিছুটা সমস্যা পোহাতে হয় অনেক চাকুরিজীবিকে।
ফলে অফিস খুললেও, সকালের দিকে তেমন একটা ভিড় চোখে পড়েনি। সরকারি ও স্বায়ত্তশাসিত অফিস,ব্যাংক নতুন সময়সূচিতে শুরু হওয়ায়, সাধারন জনগনের মধ্যে ছিলো মিশ্র প্রতিক্রিয়া। তবে সরকারী কর্মকর্তা কর্মচারীরা নতুন এ সিদ্ধান্তকে সাধুবাদ জানিয়েছেন।
বাংলাটিভি/শহীদ



