বাংলাদেশসরকার

মিঠামইনে নির্মানাধীন সেনানিবাসের অগ্রগতি পরিদর্শন রাষ্ট্রপতির

কিশোরগঞ্জের মিঠামইন উপজেলার নির্মাণাধীন মিঠামইন সেনানিবাসসহ কয়েকটি উন্নয়ন প্রকল্পের কাজের অগ্রগতি পরিদর্শন করেছেন রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ।

২৭৫ একর জমির উপর মিঠামইন সেনানিবাস নির্মাণ হচ্ছে। এরইমধ্যে ভূমি সমতল ও উঁচুকরণের কাজ শেষ হয়েছে। তীর রক্ষার কার্যক্রমও শেষ হয়েছে এ বছরের এপ্রিলে।

জেলার মিঠামইন উপজেলার সেনানিবাস এলাকায় পৌঁছালে ইঞ্জিনিয়ার-ইন-চীফ (ই-এন-সি) মেজর জেনারেল মোঃ জুবায়ের সালেহীন সংশ্লিষ্ট কয়েকজন উচ্চপদস্থ সামরিক কর্মকর্তা রাষ্ট্রপ্রধানকে স্বাগত জানান।

পরে পাওয়ার পয়েন্ট প্রেজেন্টেশনের মাধ্যমে নির্মাণাধীন সেনানিবাস নিয়ে সংক্ষিপ্ত চিত্র তুলে ধরা হয় ।

সশস্ত্র বাহিনীর সর্বাধিনায়ক রাষ্ট্রপতি হামিদকে  ব্রিগেডিয়ার জেনারেল জাকারিয়া নির্মাণের সার্বিক অগ্রগতি সম্পর্কে অবহিত করেন।

পরে রাষ্ট্রপতি একটি জলযানে চড়ে ২৭৫ একর নির্মাণাধীন সেনানিবাস এলাকার একটি স্থান পরিদর্শন করেন।এর আগে রাষ্ট্রপতি তার পৈত্রিক বাসভবনের সামনে ‘রাষ্ট্রপতি আবদুল হামিদ ফাউন্ডেশন’-এর কাজের অগ্রগতি পরিদর্শন করেন।

স্থানীয় সংসদ সদস্য- মোঃ আফজাল হোসেন ও রেজওয়ান আহম্মদ তৌফিক, কিশোরগঞ্জ জেলা পরিষদের প্রশাসক মোঃ জিল্লুর রহমান, মিঠামইন উপজেলা পরিষদের চেয়ারম্যান ও রাষ্ট্রপতির বোন আছিয়া আলম, রাষ্ট্রপতির সচিব সম্পদ বড়–য়া, সামরিক সচিব এসএম সালাহ উদ্দিন ইসলাম, প্রেস সচিব মোঃ জয়নাল আবেদীন, সচিব (সংযুক্ত) মোঃ ওয়াহিদুল ইসলাম এবং ঊর্ধ্বতন বেসামরিক ও সামরিক কর্মকর্তারা তার সঙ্গে ছিলেন।রাষ্ট্রপতি আগামীকাল বিকেলে ঢাকায় ফিরবেন।

বাংলাটিভি/শহীদ

সংশ্লিষ্ট খবর

Back to top button