বাংলাদেশসরকার

খাদ্য আমদানি নিয়ে কোন সমস্যা নেই: বাণিজ্যমন্ত্রী

আমাদের খাদ্য আমদানি নিয়ে কোনও সমস্যা নেই। আন্তর্জাতিকভাবেও কোনও বাধা নেই। দেশে খাদ্যের মজুত কেমন আছে, সেটা নিয়ে সার্বিক বিষয়ে বিস্তারিত আলোচনা হয়েছে বলে জানিয়েছেন বাণিজ্যমন্ত্রী টিপু মুনশি।

বৃহস্পতিবার (২৫ আগস্ট) সচিবালয়ে খাদ্য আমদানি নিয়ে সরকারি উচ্চপর্যায়ের এক বৈঠক শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন।

এক প্রশ্নের জবাবে বাণিজ্যমন্ত্রী টিপু মুনশি বলেন, ‘ডলার সস্তায় খোঁজার ব্যাপারটি আলাদা বিষয়। সেটি নিয়ে আজ  কোনও আলোচনা হয়নি। আমরা চেষ্টা করবো ডলার রেটটা বাড়াতে। তেল নিয়েও কোনও আলোচনা হয়নি। রফতানির বিষয়ে কথাবার্তা বলা হয়েছে।

খাদ্য আমদানির ক্ষেত্রে রাশিয়া হোক বা ইউক্রেন হোক, আন্তর্জাতিকভাবে কোনও বাধা নেই। পৃথিবীতে গ্লোবালি ২৪টি ব্যাংক আছে, যেগুলোর মাধ্যমে আমদানি করতে পারি ডলার দিয়ে। প্রয়োজন হলে খাদ্য আনতে হবে, তবে এতে কোনও বাধা নেই। বৈঠকে খাদ্যসামগ্রী আমদানি নিয়ে আলোচন হয়েছে।’ জ্বালানি তেল নিয়ে কোনও আলোচনা হয়নি বলেও জানান তিনি।

বাংলাটিভি/শহীদ

সংশ্লিষ্ট খবর

Back to top button