আন্তর্জাতিকবাংলাদেশ

রোহিঙ্গাদের নিরাপদ প্রত্যাবাসন মিয়ানমারের দায়িত্ব: জাতিসংঘ দূত

রোহিঙ্গা শরণার্থীরা নিজভূমিতে ফিরতে চান, তবে তাদের এই প্রত্যাবাসন হতে হবে মর্যাদার ভিত্তিতে- বলেছেন জাতিসংঘের মিয়ানমার বিষয়ক বিশেষ দূত নয়েলিন হেইজার।

রোহিঙ্গা সঙ্কটের পাঁচ বছর পূর্তি উপলক্ষে ঢাকার ফরেন সার্ভিস একাডেমিতে ‘রোহিঙ্গা সঙ্কট:  প্রত্যাবাসনের উপায়’ শীর্ষক এক সেমিনারে প্রধান অতিথির বক্তব্যে তিনি একথা বলেন। এসময় তিনি বলেন, রোহিঙ্গাদের নিরাপদ প্রত্যাবাসন নিশ্চিতের পরিস্থিতি মিয়ানমারকেই তৈরি করতে হবে। সেইসঙ্গে মিয়ানমারে তাদের নাগরিক অধিকার এবং জীবনমান নিশ্চিত করাও জরুরি। আলোচনায় পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আব্দুল মোমেন বলেন, রোহিঙ্গা ইস্যু কোনো দ্বিপক্ষীয় বিষয় নয়, এটা মিয়ানমারের অভ্যন্তরীণ বিষয়। তবে মিয়ানমার এখনো পর্যন্ত একজন রোহিঙ্গাকেও ফেরত নেয়নি। এ অবস্থায় রোহিঙ্গারা মিয়ানমারের ওপর আস্থা রাখতে পারছে না। বাংলাদেশ রোহিঙ্গাদের ভার বহন করে চলেছে জানিয়ে পররাষ্ট্রমন্ত্রী বলেন, রোহিঙ্গাদের জন্য নিরাপত্তা ঝুঁকি শুধু বাংলাদেশ নয়, এই অঞ্চলেও পড়বে।

বাংলাটিভি/শহীদ

সংশ্লিষ্ট খবর

Back to top button