
ব্যবসায়ীদেরকে সুনির্দিষ্ট নীতিমালার মধ্যে আনা সম্ভব না হওয়ায়, সংকট পরিস্থিতির সুযোগ নিচ্ছে একশ্রেণীর অসাধু ব্যবসায়ীরা- মন্তব্য করেছেন শিল্পমন্ত্রী নূরুল মজিদ মাহমুদ হুমায়ূন।
সকালে, গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় বঙ্গবন্ধুর সামাধিসৌধে শ্রদ্ধা নিবেদন শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে একথা বলেন তিনি। এসময় শিল্পমন্ত্রী বলেন, নিজস্ব উৎপাদন থাকায় কৃষিকে বাঁচিয়ে রাখার জন্য কাজ করা হচ্ছে। এসময় শিল্প প্রতিমন্ত্রী কামাল আহম্মেদ মজুমদার বলেন, বাংলাদেশে খাদ্য শস্যের কোন অভাব নেই, সারেরও কোন সংকট নেই। বৈশ্বিক পরিস্থিতিকে পুঁজি করে একশ্রেনীর ব্যবসায়ীরা দাম বৃদ্ধি করেছে বলে মন্তব্য করেন তিনি।
বাংলাটিভি/শহীদ



