বাংলাদেশআওয়ামী লীগরাজনীতিসরকার
মানবাধিকার লংঘন হচ্ছে না, জাতিসংঘ রিপোর্টে প্রমাণিত: স্বরাষ্ট্রমন্ত্রী

বাংলাদেশে মানবাধিকার লংঘন হচ্ছে না, মিশেল ব্যাচেলেটের দেয়া প্রতিবেদনে তা স্পষ্ট হয়েছে, বলে উল্লেখ করেছেন স্বরাষ্ট্রমন্ত্রী।
দুপুরে, রাজধানীর একটি হোটেলে আয়োজিত পঞ্চম দক্ষিণ এশিয়া সম্মেলনে যোগদান শেষে, সাংবাদিকদের সাথে আলাপকালে একথা বলেন তিনি। এসময় স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, জাতিসংঘের মানবাধিকার বিষয়ক হাইকমিশনার সবকিছু বিশ্লেষণ করেই তার মতামত দিয়েছেন। এ নিয়ে দেশীয় বিভিন্ন সংস্থা অপপ্রচার করেছিলো, তথ্য-প্রমাণ ছাড়া কিছু বললে তা কেউ বিশ্বাস করে না, সেটিই প্রতীয়মান হয়েছে।
বাংলাটিভি/শহীদ



