বাংলাদেশপ্রধানমন্ত্রীসরকার

ব্যক্তি স্বার্থের উর্ধ্বে মানুষের জন্য কাজ করতে হবে : প্রধানমন্ত্রী

ব্যক্তিগত স্বার্থ ও লোভ-লালসার উর্ধ্বে উঠে ত্যাগের মানসিকতা নিয়ে মানুষের জন্য কাজ করতে তরুণ প্রজন্মের প্রতি আহবান জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। রাজধানীর বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে ছাত্রলীগ আয়োজিত শোক দিবস আলোচনা সভায় যোগ দিয়ে তিনি এসব কথা বলেন। এসময় ছাত্রলীগ নেতাকর্মীদের জাতির পিতার আদর্শ ধারণ করে দেশকে এগিয়ে নেয়ার নির্দেশনা দেন প্রধানমন্ত্রী।

সকালে রাজধানীর বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে বাংলাদেশ ছাত্রলীগ আয়োজিত জাতীয় শোক দিবসের আলোচনা সভায় যোগ দেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

আগামীর বাংলাদেশকে এগিয়ে নিতে প্রকৃত দেশপ্রেমিক হয়ে ছাত্রলীগ নেতাকর্মীদের জাতির পিতা ও স্বাধীনতার আদর্শ নিয়ে কাজ করে যেতে হবে।

প্রধানমন্ত্রী এসময় তরুণ কর্মীদের উদ্দেশ্যে বলেন, ব্যক্তি স্বার্থ ও সকল লোভ-লালসার উর্ধ্বে উঠে ত্যাগের মানসিকতায় মানুষের জন্য কিছু করার লক্ষ্য নিয়ে নিজেদের প্রকৃত নেতৃত্ব বিকশিত করতে হবে।সংগঠনের অনুপ্রবেশকারীদের সম্পর্কে সতর্ক করে দিয়ে প্রধানমন্ত্রী ছাত্রলীগ কর্মীদের বলেন, শুধু গ্রুপ ভারী করার জন্য যাকে-তাকে দলে ঢোকালে চলবে না। এতে করে অন্যদের দায় সংগঠনের উপর গিয়ে পড়ে।

সরকারপ্রধান বলেন, আগামী বিশ্ব আরও গভীর খাদ্য সংকটের সম্মুখীন হতে পারে। তার জন্য প্রস্তুত থাকতে নিজেদের খাদ্য উৎপাদন বাড়াতে হবে। করোনাকালে কৃষকের ধান কেটে দেয়ার মতো ছাত্রলীগকে ধানের চারা রোপণেও সাহায্য করার আহবান জানান প্রধানমন্ত্রী।

বাংলাটিভি/শহীদ

সংশ্লিষ্ট খবর

Back to top button