বাংলাদেশপ্রধানমন্ত্রী

অর্থনৈতিক সুরক্ষায় সর্বক্ষেত্রে সাশ্রয়ী হওয়ার আহবান প্রধানমন্ত্রীর

বিশ্বের অর্থনৈতিক পরিস্থিতি ক্রমশ খারাপের দিকে যাচ্ছে জানিয়ে, সবাইকে সচেতন ও সাশ্রয়ী হওয়ার পরামর্শ দিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

দুপুরে রাজধানীর ইনস্টিটিউট অব ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্সের ২৪তম জাতীয় সম্মেলন ও ৪৩তম কাউন্সিল অধিবেশনের উদ্বোধনী অনুষ্ঠানে নেয়া বক্তৃতায় একথা বলেন তিনি। অনুষ্ঠানে গণভবন থেকে ভার্চুয়ালি যুক্ত হন প্রধানমন্ত্রী।

এসময় প্রধানমন্ত্রী বলেন, আন্তর্জাতির সরবরাহ ব্যবস্থা ক্ষতিগ্রস্ত হওয়ায় বিশ্বব্যাপী আমদানি পণ্যের মূল্য বেড়েছে। সারাবিশ্বে দুর্ভিক্ষের পদধ্বনি শোনা যাচ্ছে, সেখান থেকে বাংলাদেশকে রক্ষা করতে হবে। দেশে যাতে খাদ্য ঘাটতি না হয়, সেজন্যে উৎপাদন বাড়ানোর ওপর গুরুত্বারোপ করেন সরকারপ্রধান।

এসময় চতুর্থ শিল্প বিপ্লবের জন্য এখন থেকেই প্রস্তুতি নিতে, তরুণ প্রজন্মকে দক্ষ জনশক্তি হিসেবে হয়ে গড়ে ওঠার আহবান জানান প্রধানমন্ত্রী।

বাংলা টিভি/ মাসুদ

সংশ্লিষ্ট খবর

Back to top button