
খাদ্যবান্ধব কর্মসূচি এবং নিম্নআয়ের মানুষের জন্য সারাদেশে একযোগে ওএমএস’’এর মাধ্যমে স্বল্পমূল্যে চাল বিক্রি শুরু হয়েছে। খোলা বাজারে বিক্রি কার্যক্রমের আওতায় ৩০ টাকা কেজি দরে চাল আটা পাবেন। এছাড়া টিসিবির ফ্যামিলি কার্ডধারীদেরও দেয়া হবে ওএমএসের চাল। কমদামে চাল পেয়ে সন্তোষ জানিয়েছেন সুবিধাভোগীরা।
“শেখ হাসিনার বাংলাদেশ,ক্ষুধা হবে নিরুদ্দেশ” এই প্রতিপাদ্যে সারাদেশে খাদ্যবান্ধব কর্মসূচি এবং নিম্নআয়ের মানুষের জন্য স্বল্পমূল্য খোলা বাজারে চাল বিক্রি শুরু হলো আজ ।
টিসিবির ফ্যামিলি কার্ডধারীরা মাথাপিছু প্রতি ৩০ টাকা দরে সর্বো”চ ৫ কেজি করে চাল কিনতে পারছেন। সাধারণ মানুষ যাদের টিসিবি কার্ড নেই তাদের এনআইডি কার্ডের বিপরীতে একই পরিমাণ চাল দেয়া হবে।
সকাল থেকেই ডিলারদের বিক্রয় কেন্দ্রগুলোতে ছিলো দীর্ঘলাইন। দ্রব্যমূল্যের উর্ধ্বগতি মধ্যে, খোলা বাজারে কমদামে চাল কিনতে পেরে খুশি সুবিধাভোগীরা।
সরকারের এই কর্মসূচীতে নিম্নআয়ের মানুষের যেমন সহায়তা হবে, তেমনি বাজারে চালের দাম স্থিতিশীলতা আনবে বলে আশা করছে সাধারণ মানুষ।
বাংলা টিভি/ মাসুদ



