বাংলাদেশঅপরাধআইন-বিচারসরকার

গণপরিবহণে ভাড়া বেশি নেয়ায় বেশ কয়েকটি যানবাহনকে অর্থদন্ড

গণপরিবহণে ভাড়া নৈরাজ্য ঠেকাতে মাঠে নেমেছে, বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষ-বিআরটিএ। রাজধানীর বিভিন্নস্থানে মোবাইল কোর্ট পরিচালনা কোরে নির্ধারিত ভাড়ার বেশি নেয়ায় জরিমানা করা হয় । পাশাপাশি তদারকি করা হয় বাসের রুট পারমিট,ফিটনেস ও চালকদের ড্রাইভিং লাইসেন্স।  বিআরটিএ-কর্তৃপক্ষ বলছে, সরকার নির্ধারিত ভাড়ার চেয়ে বেশি নিলে কাউকে ছাড় দেয়া হবে না।

জ্বালানি তেলের মূল্য হ্রাসের পর কমানো হয় বাসভাড়া। এই সিদ্ধান্ত  মানছেন কি না, তা দেখতে সরেজমিনে মাঠে নামে, বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষ-বিআরটিএ।  রাজধানীর বিভিন্ন পয়েন্টে স্থাপন করা হয়, বিআরটিএ’র ভ্রাম্যমাণ আদালত।

এসময় যাত্রীরা অভিযোগ করেন, সরকারের বেঁধে দেয়া ভাড়ার চেয়ে বেশি নিচ্ছে যানবাহনগুলো।বাড়তি ভাড়া নেয়ার অভিযোগ প্রমানিত হওয়ায়, বেশ কয়েকটি পরিবহনকে জরিমানা করে, বিআরটিএ’র ভ্রাম্যমাণ আদালত। এসময় বাস ভাড়া নিয়ে নৈরাজ্য বন্ধে বিআরটিএ’র নিয়মিত অভিযান অব্যাহত থাকবে বলে জানান, নির্বাহী ম্যাজিস্ট্রেট।

বাসে নতুন নির্ধারিত ভাড়ার তালিকা না থাকা, রুট পারমিট,ফিটনেস ও চালকদের ড্রাইভিং লাইসেন্স না থাকায়, জরিমানা আদায়সহ বেশ কয়েকটি যানবাহনকে ডাম্পিঙয়ে পাঠানো হয়েছে।

বাংলাটিভি/শহীদ

সংশ্লিষ্ট খবর

Back to top button