বাংলাদেশআওয়ামী লীগরাজনীতি
বৈরিতার বিষবাষ্প ছড়াতে চায় বিএনপি : কাদের

প্রধানমন্ত্রী শেখ হাসিনার ভারত সফর নিয়ে অপপ্রচার ও গুজব না ছড়িয়ে, বিএনপিকে তাদের শাসনামলে ভারত সফরের প্রাপ্তি কি ছিল সেটি আয়নায় দেখতে বলেছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের।
সকালে সরকারি বাসভবনে ব্রিফিংকালে বিএনপি নেতাদের প্রতি এ আহবান জানান তিনি। এসময় কাদের বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার ভারত সফরে দেশবাসীর প্রত্যাশা পূরণ হলেও বিএনপির প্রত্যাশা পূরণ হয়নি, কারণ তারা প্রতিবেশী রাষ্ট্রের সঙ্গে বৈরী সম্পর্ক চায়।
বিএনপি দুই দেশের মধ্যে সংশয় ও অবিশ্বাসের দেয়াল গড়তে সাম্প্রদায়িকতার বিষবাষ্প ছড়িয়েছে বলেও অভিযোগ করেন এই আওয়ামী লীগ নেতা।
বাংলা টিভি/ মাসুদ



