বাংলাদেশ
‘মিয়ানমার আর গোলা ফেললে আন্তর্জাতিক ফোরামে জানাবো’ : স্বরাষ্ট্রমন্ত্রী

সীমান্তে মিয়ানমারের অপতৎপরতা বন্ধ না হলে বিষয়টি আন্তর্জাতিক ফোরামে জানানো হবে, হুঁশিয়ারি দিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল।
রাজধানীর শাহবাগে জাতীয় জাদুঘরে আয়োজিত এক অনুষ্ঠান শেষে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি এ হুশিয়ারি দেন। মন্ত্রী বলেন, সাম্প্রতি বান্দরবানের নাইক্ষ্যংছড়ি সীমান্ত এলাকায় মিয়ানমারের অভ্যন্তরে গোলাগুলি,মর্টারশেল ছোড়ার ঘটনায় সীমান্তের নিকটবর্তী বাংলাদেশি বাসিন্দাদের মধ্যে আতঙ্ক বিরাজ করছে। নানা ভাবে মিয়ানমারকে বোঝানো হয়েছে। আবারো একি ঘটনার পুনরাবৃত্তি হলে ছাড় দেয়া হবে না।
এ সময় সাবেক পুলিশ সুপার বাবুল আক্তার যে অভিযোগ করেছেন সেগুলো বাস্তবসম্মত কি না, জানতে চাইলে তদন্ত হলেই বোঝা যাবে বলে মন্তব্য করেন স্বরাষ্ট্রমন্ত্রী।
বাংলা টিভি/ মাসুদ



