বাংলাদেশআওয়ামী লীগরাজনীতিসরকার

ওবায়দুল কাদেরের সঙ্গে বিক্রম কুমার দোরাইস্বামীর বিদায়ী সাক্ষাৎ

বাংলাদেশে নিযুক্ত ভারতের হাইকমিশনার বিক্রম কুমার দোরাইস্বামী বিদায়ী সাক্ষাৎ করেছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদেরের সঙ্গে।

মঙ্গলবার (১৩ সেপ্টেম্বর) সচিবালয়ে ওবায়দুল কাদেরের দপ্তরে এ সাক্ষাৎ অনুষ্ঠিত হয়।

বিদায়ী হাইকমিশনার দোরাইস্বামী ভারতের বিভিন্ন রাজনৈতিক দলগুলোর সঙ্গে পারস্পরিক সম্পর্ক উন্নয়নে বাংলাদেশের সরকারি দল আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদেরের নেতৃত্বের যে ভূমিকা সেজন্য তার প্রশংসা করেন।ভারতের ঋণ সহায়তার আওতায় যেসব চলমান প্রকল্পগুলো আছে তা দ্রুত ভালোভাবে শেষ করতে তাকে ও তার টিমকে পরামর্শ দেওয়ায় ওবায়দুল কাদেরকে ধন্যবাদ জানান।

বাংলাটিভি/শহীদ

সংশ্লিষ্ট খবর

Back to top button