রানীর শেষকৃত্য আনুষ্ঠানিকতায় যোগ দিতে লন্ডনে বিশ্বনেতারা

আগামী ১৯ সেপ্টেম্বর রানীর অন্ত্যেষ্টিক্রিয়ায় অংশ নিতে এখন লন্ডনে অবস্থান করছেন বিশ্ব নেতারা। এরইমধ্যে বিভিন্ন দেশের রাষ্ট্র ও সরকারপ্রধান পাশাপাশি বিশিষ্ট ব্যক্তিরা সেখানে পৌছেছেন। আর তাই গোটা লন্ডনজুড়ে নেয়া হয়েছে কয়েক স্তরের নিরাপত্তা ব্যবস্থা। এদিকে, রানী দ্বিতীয় এলিজাবেথের প্রতি শেষ শ্রদ্ধা নিবেদন করছেন সর্বস্তরের মানুষে হাজারো মানুষ। লন্ডনের ঐতিহাসিক ওয়েস্টমিনস্টার হলে রানীর কফিনে শেষ শ্রদ্ধা জানানো হয়।
ব্রিটিশ রাজ পরিবারের ইতিহাসে সবচেয়ে দীর্ঘ সময় সিংহাসনে চলেন রানী দ্বিতীয় এলিজাবেথ। তাঁর মৃত্যুতে শোকাহত গোটা বিশ্ব। এরইমধ্যে তাঁর হিমায়িত কফিন এনে রাখা হয়েছে লন্ডনের ওয়েস্টমিনস্টার হলে। বুধবার থেকে আজ শুক্রবার পর্যন্ত সেখানেই শ্রদ্ধা জানিয়েছেন হাজারো মানুষ।
রাজকীয় ঐতিহ্যগত নানা আনুষ্ঠানিকতা সম্পন্ন করে, আগামী ১৯ শে সেপ্টেম্বর রানী দ্বিতীয় এলিজাবেথের অন্ত্যেষ্টিক্রিয়ায় অনুষ্ঠিত হবে। শেষকৃত্যে যোগ দিতে এরইমধ্যে লন্ডনে যেতে শুরু করেছে বিভিন্ন দেশের সরকার ও রাষ্ট্রপ্রধানরা।
এদিকে, ব্রিটিশ রানীর শেষকৃত্যের আনুষ্ঠানিকতার জন্য লন্ডনে বিশ্ব নেতারদের অবস্থান ঘিরে নিরাপত্তার চাদরে মুড়িয়ে ফেলা হয়েছে গোট নগরী। যুক্তরাজ্য পুলিশের নিজস্ব নিরাপত্তা ব্যবস্থা ছাড়াও। আন্তর্জাতিক সকল গোয়েন্দা সংস্থাসহ নিশ্ছিদ্র নজরদারি রয়েছেন লন্ডনজুড়ে।
অন্ত্যেষ্টিক্রিয়ার আনুষ্ঠানিকতা শেষে, রানীর মরদেহ নেওয়া হবে উইন্ডসর ক্যাসেলে। সেখানকার সেইন্ট জর্জ চ্যাপেলে সমাহিত করা হবে সদ্যপ্রয়াত রানী দ্বিতীয় এলিজাবেথকে।
বাংলাটিভি/শহীদ



