
বাংলাদেশে আর কোন রোহিঙ্গা ঢুকতে দেয়া হবেনা। মিয়ানমারের এই ঘটনায় আমরা তিব্র প্রতিবাদ জানিয়েছি এবং মিয়ানমার ইস্যুতে বাংলাদেশ যুদ্ধ চায় না,শান্তিপূর্ণ ভাবে সমাধান করতে চায়, তবে কাজ না হলে জাতিসংঘের কাছে জানানো হবে বলে মন্তব্য করেছেন স্বরাষ্ট্র মন্ত্রী আসাদুজ্জামান খান।
বিকেলে বসুন্ধরায় কাউন্টার টেরোরিজম ইউনিট এর পাঁচ বছরপূর্তি অনুষ্ঠানের প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখার পর সাংবাদিকদের প্রশ্নের জবাবে এ কথা বলেন তিনি। এসময় মিয়ানমার ভবিষ্যতে সংযত থাকবে আশাবাদ ব্যক্ত করে মন্ত্রী বলেন, কোনো উষ্কানিতেই বাংলাদেশ যুদ্ধে জড়াবে না।
বাংলাটিভি/শহীদ



