বিদেশি কূটনীতিকদের মিয়ানমার সীমান্ত পরিস্থিতি জানালো বাংলাদেশ

রোহিঙ্গাদের না ফিরিয়ে, আঞ্চলিক অস্থিতিশীলতা তৈরি করে মিয়ানমার ফায়দা লুটতে চায়। বলেছেন ভারপ্রাপ্ত পররাষ্ট্র সচিব খুরশিদ আলম । তিনি বলেন,মিয়ানমারের উসকানিতে পা দেবেনা বাংলাদেশ।এক্ষেত্রে,বিশ্বের সহায়তা ও শান্তির্পূণ সমাধান চায় বাংলাদেশ।
সকালে রাষ্ট্রীয় অতিথি ভবন পদ্মায়,কূটনীতিকদের সাথে সীমান্তে চলমান উত্তেজনা নিয়ে ব্রিফিং শেষে, এসব কথা জানান তিনি।
তিনি বলেন,রোহিঙ্গাদের না ফিরিয়ে আঞ্চলিক অস্থিতিশীলতা তৈরি কোরে ফায়দা লুটতে চায় মিয়ানমার।তবে, তাদের এই উসকানিতে বাংলাদেশ পা দেবে না।এক্ষেত্রে বিশ্বের সহায়তা ও শান্তির্পূণ সমাধান চায় বাংলাদেশ।
পররাষ্ট্র সচিব বলেন,বাংলাদেশে নিযুক্ত বিভিন্ন দেশের রাষ্ট্রদূতরা, বাংলাদেশের উদ্বেগের বিষয়টি,তাদের নিজ নিজ দেশের সরকারকে জানাবেন বলে,আশ্বস্ত করেছেন।
তিনি আরও বলেন,মিয়ানমারের সঙ্গে বাংলাদেশ যোগাযোগ রক্ষা করে চলেছে।কোনোভাবেই স্থিতিশীলতা নষ্ট হোক তা চায়না বাংলাদেশ।
বাংলা টিভি / বুলবুল



