আসছে দেবী দুর্গা ,মণ্ডপে মণ্ডপে চলছে শেষ মুহুর্তের প্রস্তুতি

আর মাত্র কদিন বাদেই সনাতন ধর্মাবলম্বীদের সবচেয়ে বড় ধর্মীয় অনুষ্ঠান স্বারদীয় দূর্গাপুঁজা। তাই তো মন্ডপে মন্ডপে চলছে প্রতিমা তৈরীর শেষ মুহুর্তের প্রস্তুতি। করোনা পরিস্থিতির উন্নতি হওয়ায়, পূজা মন্ডপের সংখ্যাও বেড়েছে। এবারের আয়োজন আরও উৎসবমুখর হবে বলে আশা করছেন আয়োজকরা। প্রশাসনের পক্ষ থেকে নেয়া হবে কড়া নিরাপত্তা ব্যবস্থা।
পাবনায় গতবার পূজা মন্ডপের সংখ্যা ছিল ৩শ ২৪টি। করোনা পরিস্থিতির উন্নতি হওয়ায়, এবার সে সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৩শ ৫৯টি’তে। প্রতিমা তৈরি ও তুলির আচরে সাজ সজ্জায় ব্যাস্ত প্রতিমা শিল্পীরা।
জেলা প্রশাসক ও পুলিশ সুপার জানান,পুজায় আইনশৃংখলা রক্ষায় প্রতিবছরের মত এবারও, কড়া নিরাপত্তা ব্যবস্থা নেয়া হয়েছে। জেলা প্রশাসনও নিয়মিত ভ্রাম্যমান আদালত পরিচালনা করবে।
এদিকে, কাদা মাটি,বাঁশ,খড় দিয়ে তিলোত্তমা করে গড়ে তোলা, দেবী দুর্গার প্রতিমা তৈরিতে দিনরাত ব্যস্ত সময় পার করছেন, দাউদকান্দি উপজেলার মৃৎশিল্পের কারিগরা। প্রতিমার মূল কাঠামোর কাজ প্রায় শেষ। চলছে রংতুলির আঁচড়ে, সুনিপুন কারুকাজ।
দুষ্টের দমন আর শিষ্টের পালনের জন্যই, দশহস্তে দেবী দূর্গা স্বর্গ থেকে মর্ত্যলোকে আগমন করেছিলেন। দেবীদূর্গা অসুর দমনে শুভ শক্তি নিয়ে পৃথিবীতে আগমন করবেন।
উপজেলায় এবার ৪৭টি মন্ডপে আয়োজন করা হয়েছে, সনাতন ধর্মের সবচেয়ে বড় উৎসব শারদীয় দূর্গা পূজার।
বাংলা টিভি / বুলবুল



