বাংলাদেশ
দুর্গা পূজায় নাশকতা ঠেকাতে নেতাকর্মীদের সতর্ক থাকতে হবে: কাদের

সনাতন ধর্মাবলম্বীদের দুর্গা পূজায় নাশকতা ঠেকাতে দলের সর্বস্তরের নেতাকর্মীদের সতর্ক থাকার আহবান জানিয়েছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের।
সকালে ধানমন্ডিতে আওয়ামী লীগ সভাপতির রাজনৈতিক কার্যালয়ে পূজা উদযাপন কমিটি ও সনাতন ধর্মাবলম্বীদের সঙ্গে মতবিনিময় সভায় দলের নেতাকর্মীদের উদ্দেশে এ আহবান জানান। ওবায়দুল কাদের বলেন, আওয়ামী লীগ মনে প্রাণে ও চিন্তা চেতনায় একটি অসাম্প্রদায়িক বাংলাদেশ বিনির্মানে বদ্ধপরিকর।
এ সময় উপস্থিত ছিলেন আওয়ামী লীগের মুক্তিযুদ্ধ বিষয়ক সম্পাদক মৃণাল কান্তি দাস, সাংস্কৃতিক বিষয়ক সম্পাদক অসীম কুমার উকিল,ত্রাণ ও সমাজকল্যাণ সম্পাদক সুজিত রায় নন্দী,দপ্তর সম্পাদক ব্যারিস্টার বিপ্লব বড়ুয়া,তথ্য ও গবেষণা সম্পাদক ডক্টর সেলিম মাহমুদ,উপ-দপ্তর সম্পাদক সায়েম খান এবং পূজা উদযাপন কমিটির বিভিন্ন নেতৃবৃন্দ।
বাংলা টিভি / বুলবুল



