বাংলাদেশ
মহাষষ্ঠীর মধ্য দিয়ে শুরু হল শারদীয় দুর্গোৎসব

মহাষষ্ঠীর মধ্যদিয়ে আজ থেকে শুরু হল শারদীয় দুর্গোৎসবের মূল আনুষ্ঠানিকতা। উলুধ্বনি,শঙ্খ,ঘণ্টা আর ঢাক-ঢোলের বাদ্যে মহাষষ্ঠীর বোধনের মধ্য দিয়ে শুরু হয়েছে এই দুর্গোৎসব। চারদিকে বইছে উৎসবের আমেজ।
আগের বছরগুলোতে করোনা মহামারির কারণে পূজার আনন্দে ছিল অনেকটাই ফিকে। তবে সেই বিবর্ণ সময় পেরিয়ে জমজমাট হয়ে উঠেছে এবারের দুর্গোৎসবহবে। সকাল থেকেই মন্দিরে মন্দিরে বেড়েছে ভক্তদের ভিড়।
এবারের পঞ্জিকা মতে,আজ মহাষষ্ঠীর,দুর্গা দেবীর ষষ্ঠাদি কল্পারম্ভ এবং ষষ্ঠিবিহিত পূজা,সন্ধ্যায় হবে দেবীর বোধন,আমন্ত্রণ ও অধিবাস। মহাসপ্তমী পূজা রোববার,সোমবার মহাষ্টমী,মঙ্গলবার মহানবমী এবং বুধবার ৫ অক্টোবর বিজয়া দশমীতে দেবী প্রতিমা বিসর্জনের মধ্যদিয়ে শেষ হবে শারদীয়।
বাংলা টিভি / বুলবুল



