দেশবাংলা
চালের বস্তায় ধানের জাত লিখতে হবে: মন্ত্রী পরিষদ সচিব

মিনিকেট নামে ধানের কোন জাত নেই, চালের বস্তায় ধানের জাত লেখার জন্য, মিল মালিকদের চিঠি দেয়া হয়েছে। জানিয়েছেন, মন্ত্রী পরিষদ সচিব খন্দকার আনোয়ারুল ইসলাম।
সকালে, গাজীপুরের ধান গবেষণা ইনস্টিটিউটে, কৃষিক্ষেত্রে গবেষণা এবং মাঠ পর্যায়ে জাত ও প্রযুক্তি সম্পর্কিত মতবিনিময় সভায় যোগদানের আগে, তিনি একথা বলেন। মন্ত্রী পরিষদ সচিব বলেন, মিল মালিকরা এটি না মানলে, আইনগত ব্যবস্থা নেয়া হবে। কৃষি মন্ত্রণালযয়ের সচিব মো. সায়েদুল ইসলামের সভাপতিত্বে এসময় বক্তব্য রাখেন,তথ্য ও যোগাযোগ প্রযুক্তি মন্ত্রণালয়ের সিনিয়র সচিব এন এম জিয়াউল আলম,তথ্য ও সম্প্রচার সচিব মো. মকবুল হোসেন,মৎস্য ও প্রাণিসম্পদ সচিব ড. নাহিদ রশীদসহ অণ্যান্যরা উপস্থিত ছিলেন।
বাংলা টিভি / বুলবুল



