বাংলাদেশ
বিদ্যুৎ বিপর্যয়ে অবকাঠামোগত ক্ষতি হয়নি: বিদ্যুৎ ও জ্বালানি প্রতিমন্ত্রী

জাতীয় গ্রিড বিপর্যয়ে গ্রিড সিস্টেম এবং বিদ্যুৎকেন্দ্রগুলোতে কোনো অবকাঠামোগত ক্ষতি হয়নি বলে জানিয়েছেন বিদ্যুৎ,জ্বালানি ও খনিজ সম্পদ প্রতিমন্ত্রী নসরুল হামিদ। বিদ্যুৎ বিপর্যয় নিয়ে সকালে সচিবালয়ে সংবাদ সম্মেলনে তিনি এ কথা জানান।
তিনি বলেন,গ্রিড বিপর্যয় হলেও গ্রিড সিস্টেম এবং বিদ্যুৎকেন্দ্রগুলোতে কোনো ফিজিক্যাল ড্যামেজ পরিলক্ষিত হয়নি।
সেজন্য কমিটির গ্রিড সিস্টেমের বিভিন্ন প্রটেকশন ডাটা, ট্রিপিং রেকর্ড,বিদ্যুৎকেন্দ্রের পরিচালনার ডাটা পরীক্ষা ও পর্যালোচনা করে ঘটনার প্রকৃত কারণ উদ্ঘাটনে কিছু সময় প্রয়োজন হচ্ছে বলেও জানান মন্ত্রী।
বাংলা টিভি / বুলবুল



