বাংলাদেশ
টেকনাফে ১৩ কোটি টাকার ইয়াবা-ক্রিস্টাল মেথ উদ্ধার

কক্সবাজারের টেকনাফে ১৩ কোটি টাকার ইয়াবা ট্যাবলেট ও ক্রিস্টাল মেথ উদ্ধারের দাবি জানিয়েছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। বিষয়টি নিশ্চিত করেছেন বিজিবির কমান্ডার লেফটেন্যান্ট কর্নেল শেখ খালিদ মো.ইফতেখার।
শনিবার (৮ অক্টোবর) উপজেলার খরংখালী এলাকা থেকে এসব মাদক জব্দ করা হয়।
লেফটেন্যান্ট কর্নেল শেখ খালিদ মো.ইফতেখার জানান, গোপন সংবাদের ভিত্তিতে বিজিবির একটি টহল দল টেকনাফ উপজেলার খরংখালী এলাকায় অভিযান চালিয়ে রাত ১টা ৪০ মিনিটের দিকে বিজিবি খরংখালী এলাকা থেকে সন্দেহভাজন দুই ব্যক্তিকে বহনকারী একটি নৌকা জব্দ করে। তারা তখন নাফ নদী পার হয়ে বেড়িবাধ এলাকার দিকে যাচ্ছিল।
তিনি বলেন, “সন্দেহভাজন দুই চোরাকারবারি পালিয়ে গেলেও বিজিবি সদস্যরা ১১ কোটি ৫০ লাখ টাকা মূল্যের ২.১২০ কেজি ক্রিস্টাল মেথ ও ৩০ হাজার ইয়াবা ট্যাবলেট জব্দ করে।”



