রাজনীতি

জনগণ রাতের সরকারের বিরুদ্ধে ফুঁসে উঠেছে : রিজভী

বাংলাদেশের মানুষ হাতের মুঠোয় প্রাণ নিয়ে নিশিরাতের সরকারের বিরুদ্ধে ফুঁসে উঠেছে। সভা-সমাবেশগুলোর দিকে তাকিয়ে দেখুন যেভাবে তৃণমূলের উত্থান হয়েছে, তাতে অবৈধ সরকারের মাথা খারাপ হয়ে গেছে।  বলে মন্তব্য করেছেন  বিএনপির সিনিয়র যুগ্ম-মহাসচিব রুহুল কবির রিজভী ।

তিনি বলেন, জনসভাগুলোতে যারা  আসছে তাদের কণ্ঠে হারানো অধিকার ফিরে পাওয়ার আত্মপ্রত্যয়ের আওয়াজ। লুটপাট-খুন-গুম নির্যাতনে ডুবে থাকা সরকারের নেতারা ক্ষমতা হারানোর আতঙ্কে নির্ঘুম হয়ে গেছেন। সরকারের পতনের ধ্বনি প্রতিধ্বনিত হচ্ছে দিগদিগন্তে।

বাংলা টিভি/ হীরা

সংশ্লিষ্ট খবর

Back to top button