বাংলাদেশ

তিন দিনের রাষ্ট্রীয় সফরে কাল ঢাকা আসছেন ব্রুনাই সুলতান

আগামীকাল তিন দিনের রাষ্ট্রীয় সফরে ঢাকা আসছেন ব্রুনাই দারুসসালামের সুলতান হাজি হাসানাল বলকিয়াহ মুইজ্জাদ্দিন ওয়াদ্দৌলাহ।

আগামীকাল দুপুর ১২ টায় হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করলে রাষ্ট্রপতি মো. আব্দুল হামিদ মন্ত্রিসভার সিনিয়র সদস্য ও পদস্থ বেসামরিক এবং সামরিক কর্মকর্তাদের সঙ্গে নিয়ে ব্রুনাইয়ের সুলতানকে বিমানবন্দরে স্বাগত জানাবেন।

এ সময় বিমানবন্দরে তাকে দেয়া হবে  লাল গালিচা সংবর্ধনা। বিমান বন্দরে অভ্যর্থনা অনুষ্ঠানের অংশ হিসেবে বাংলাদেশ সেনাবাহিনী,নৌ ও বিমান বাহিনীর একটি চৌকস দল বিমানবন্দরে তাকে গার্ড অব অনার প্রদান করবে।

এরপর সাভারে জাতীয় স্মৃতি সৌধে নিয়ে যাওয়া হবে তাকে।  ব্রুনাইয়ের সুলতান ১৯৭১ সালে বাংলাদেশের নয় মাসের স্বাধীনতা যুদ্ধের বীর শহিদদের স্মরণে সাভার জাতীয় স্মৃতি সৌধে পুষ্পস্তবক অর্পণ করবেন। সুলতান সেখানে একটি গাছের চারা রোপন এবং দর্শনার্থী বইয়ে স্বাক্ষর করবেন। এই সফরে হোটেল ইন্টারকন্টিনেন্টালে অবস্থান করবেন সুলতান।

তিন দিনের রাষ্ট্রীয় সফরে তিনি প্রধানমন্ত্রী, রাষ্ট্রপতি বাংলাদেশের গুরুত্বপূর্ণ ব্যাক্তির সাথে বৈঠক করবেন। সুলতান ১৭ অক্টোবর ঢাকা ত্যাগ করবেন।

বাংলা টিভি / বুলবুল

 

সংশ্লিষ্ট খবর

Back to top button