বাংলাদেশ

সফর শেষে ঢাকা ছাড়লেন ব্রুনাইয়ের সুলতান

তিন দিনের রাষ্ট্রীয় সফর শেষে ব্রুনাইয়ের সুলতান হাজী হাসানাল বলকিয়াহ মুইজ্জাদ্দীন ওয়াদ্দৌলাহ ঢাকা ত্যাগ করেছেন। আজ সোমবার সকাল ৯টা ২৫ মিনিটে রাজধানীর হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে বন্দর সেরি বেগাওয়ানের উদ্দেশে ছেড়ে যায় সুলতানকে বহনকারী একটি বিশেষ বিমান।

বিমানবন্দরে পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আবদুল মোমেন ব্রুনাইয়ের সুলতানকে বিদায় জানান।

এর আগে তিন দিনের রাষ্ট্রীয় সফরে গত শনিবার ঢাকায় আসেন ব্রুনাইয়ের সুলতান হাজি হাসানাল বলকিয়াহ। এ সময় মন্ত্রিসভার জ্যেষ্ঠ সদস্য, পদস্থ সামরিক ও বেসামরিক কর্মকর্তাদের নিয়ে ব্রুনাই সুলতানকে স্বাগত জানান রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ। বিমানবন্দরে তাকে গার্ড অব অনার দেবে তিন বাহিনীর একটি চৌকস দল।

বাংলাদেশের রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনার আমন্ত্রণে এই প্রথম সুলতান ওয়াদ্দৌলাহ ঢাকা সফর করলেন। তার এই সফরে বাংলাদেশ-ব্রুনাই দ্বিপক্ষীয় বিমান চলাচল, বাংলাদেশি জনশক্তি নিয়োগ এবং দু’দেশের নাবিকদের সনদ দেওয়াসহ একটি চুক্তি ও তিনটি সমঝোতা স্মারক সই হয়েছে।

বাংলা টিভি/ ইমন

সংশ্লিষ্ট খবর

Back to top button