রাজনীতি
বিএনপি দেশে আরেকটি ওয়ান ইলেভেন ঘটনার দুঃস্বপ্ন দেখছে: ওবায়দুল কাদের

বিএনপি দেশে আরেকটি ওয়ান ইলেভেন ঘটনার দুঃস্বপ্ন দেখছে, তবে এ দেশে আর কখনোই ওয়ান ইলেভেনের পুনরাবৃত্তি হবে না- বলে জানিয়েছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের।
সকালে নিজ বাসভবনে ব্রিফিংকালে, বিএনপি নেতাদের উদ্দেশে এসব কথা বলেন তিনি। এসময় কাদের বলেন, আওয়ামী লীগ জলের স্রোতে ভেসে আসা কোন দল নয়, এ দেশের মাটি ও মানুষের অনেক গভীরে প্রথিত আওয়ামী লীগের শেকড়। সুতরাং রাজনীতির মাঠে আওয়ামী লীগ সবসময় জনগণের পাশে থেকে কাজ করবে।
ওবায়দুল কাদের আরও বলেছেন, কয়েকটি সমাবেশ করেই সরকার পড়ে যাবে- এমনটি যারা ভাবেন, তারা বোকার স্বর্গে বাস করছেন। দেশের শান্ত পরিবেশ কেউ অশান্ত করার চেষ্টা করলে ছাড় দেয়া হবে না, বলে হুঁশিয়ারী দেন তিনি।
বাংলা টিভি / বুলবুল



