রাজনীতি
আন্দোলনের নামে বিশৃঙ্খলা সৃষ্টি বিএনপির একমাত্র উদ্দেশ্য: তথ্যমন্ত্রী

আন্দোলনের নামে দেশে বিশৃঙ্খলা সৃষ্টি করাই বিএনপির একমাত্র উদ্দেশ্য, বলে মন্তব্য করেছেন তথ্য ও সম্প্রচার মন্ত্রী ড. হাছান মাহমুদ।
সকালে সচিবালয়ে টেলিভিশন শিল্পী,পরিচালক,প্রযোজক, কুশলীদের সঙ্গে মতবিনিময় সভায় যোগ দিয়ে, এসব কথা বলেন তিনি। এসময় তথ্যমন্ত্রী আরও বলেন, রাশিয়া-ইউক্রেন যুদ্ধ ও করোনার পরিপ্রেক্ষিতে সারা পৃথিবীতে এখন সংকটময় সময় চলছে। সেটি থেকে বাংলাদেশও বিচ্ছিন্ন নয়।
কিন্তু এ প্রেক্ষাপটে বিএনপি এখন জনগণকে বিভ্রান্ত করার চেষ্টা করছে ও দেশে বিশৃঙ্খলা সৃষ্টির অপচেষ্টা চালাচ্ছে। তবে নাশকতার চেষ্টা হলে জনগণ তার সমুচিত জবাব দেবে।
বাংলা টিভি / বুলবুল



