বাংলাদেশ

কোন চোরাগলি হয়ে ক্ষমতার মসনদে যাওয়ার সুযোগ নেই: ওবায়দুল কাদের

কোন চোরাগলি হয়ে ক্ষমতার মসনদে যাওয়ার কোন সুযোগ নেই বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। আজ  লিখিত বিবৃতিতে তিনি এ মন্তব্য করেন ।

জাতির অস্তিত্ব টেকাতে সরকারের পতন দরকার মির্জা ফখরুলের এমন মন্তব্যের জবাবে ওবায়দুল কাদের বলেন, এদেশের অস্তিত্ব টিকে আছে আওয়ামী লীগের ওপর। তিনি বলেন, আর্থ-সামাজিক ও ভূরাজনৈতিক সবক্ষেত্রেই বাংলাদেশের অবস্থান আগের চেয়ে সুসংহত হয়েছে। বিএনপি নিজেদের রাজনৈতিক দেউলিয়াত্ব ও ব্যর্থতা ঢাকতে অনেক কথাই বলার চেষ্টা করছে।জনগণের এসবে কোন আগ্রহ নেই বলেও বিবৃতিতে উল্লেখ করেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক।

বাংলা টিভি/ হীরা

সংশ্লিষ্ট খবর

Back to top button