বাংলাদেশ

জনসচেতনতার অভাবেই সড়কে নৈরাজ্য কমছেনা: বিআরটিএ চেয়ারম্যান

জনসচেতনতার অভাবেই সড়কে নৈরাজ্য কমছেনা বলে জানিয়েছেন বিআরটিএর চেয়ারম্যান নূর মোহাম্মদ মজুমদার। তিনি বলেন, শুধু আইনের প্রয়োগই নয়, জনসচেতনতাই পারে সড়ক নিরাপদ করতে।

সকালে বিশ্ব সড়ক দিবস উপলক্ষে বনানীর নিজ কার্যালয়ে সংবাদ সম্মেলনে তিনি এ সব কথা বলেন।নিরাপদ সড়ক বাস্তবায়নে বিআরটিএর জনবল সংকট রয়েছে জানিয়ে চেয়ারম্যান বলেন,  সীমিত জনবল নিয়েই সড়ককে নিরাপদ রাখতে সাধ্যমত চেষ্টা করে যাচ্ছে বিআরটিএ। এ সময় তিনি অভিযোগ করেন, পথচারীরা ফুটওভার ব্রিজ কিংবা জেব্রাক্রসিং ব্যবহার করেনা বলেই  অনাকাঙ্ক্ষিত দূর্ঘটনা ঘটছে। তাই সড়ক দূর্ঘটনা রোধে সচেতন হওয়ার পাশাপাশি  সকলকে আইন মেনে চলার আহ্বান জানান বিআরটিএর চেয়ারম্যান।

সংশ্লিষ্ট খবর

Back to top button