বাংলাদেশ
কিছুক্ষেত্রে ডিজিটাল নিরাপত্তা আইনের সঠিক ব্যবহার করা হচ্ছে না: আইনমন্ত্রী

আইনমন্ত্রী আনিসুল হক বলেছেন, ডিজিটাল নিরাপত্তা আইনের কিছু অপব্যবহার করা হয়েছে। এই আইন প্রয়োগের বিষয়ে বিধি করা হবে। স্বরাষ্ট্রমন্ত্রীর সাথে আলোচনা হয়েছে সুরাহা না হলে আইন সংশোধন করা হবে।
দুপুরে রাজধানীর বনানীর ঢাকা গ্যালারিতে ডিজিটাল নিরাপত্তা আইন নিয়ে এডিটরস গিল্ড বাংলাদেশের আয়োজনে ‘ডিজিটাল নিরাপত্তা আইন বিতর্ক’ শীর্ষক গোলটেবিল এসব কথা বলেন তিনি।
বৈঠকে বক্তারা বলেন, ডিজিটাল নিরাপত্তা আইনে একটি গানের জন্য শরীয়ত বয়াতির দেড় বছরের জেল খাটতে হয়েছে। এবং বিভিন্ন সংবাদ কর্মীরা হামলা মামলার শিকার হয়েছেন। জেল খেটেছেন। এই আইনে করা মামলায় কারাগারে মারাও গেছেন কার্টুনিষ্ট কিশোর।
বক্ততারা বলছেন, ডিজিটাল নিরাপত্তা আইনের অপ প্রয়োগ করে সাংবাদিক দের বিরুদ্ধে এই আইন প্রয়োগ করা হচ্ছে। তাই এই আইন সংশোধনের দাবি।
বাংলা টিভি/ হীরা



