রাজনীতিআওয়ামী লীগ
দিনের বেলায় বিদ্যুৎ বন্ধের সিদ্ধান্ত সরকারের নেই: তথ্যমন্ত্রী

দিনের বেলায় বিদ্যুৎ বন্ধের সিদ্ধান্ত সরকারের নেই, প্রধানমন্ত্রীর বিদ্যুৎ,জ্বালানি ও খনিজ সম্পদবিষয়ক উপদেষ্টা তৌফিক-ই-ইলাহী চৌধুরীর বক্তব্যকে তার ব্যক্তিগত অভিমত বলে জনিয়েছেন তথ্য ও সম্প্রচার মন্ত্রী ড. হাছান।
দুপুরে সচিবালয়ে তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয় সভাকক্ষে সমসাময়িক বিষয়ে সাংবাদিকদের সাথে মতবিনিময় কালে তিনি এ কথা বলেন। মন্ত্রী আরও বলেন, দেশে সংকট রয়েছে তবে, সরকার দিনের বেলায় বিদ্যুৎ বন্ধ রাখার কোন সিদ্ধান্ত গ্রহণ করেনি।
তবে তৌফিক-ই-ইলাহী কেন এ কথা বলেছেন সেটার ব্যাখ্যা তিনিই দিতে পারবেন বলেও জানান তথ্যমন্ত্রী।
বাংলা টিভি / বুলবুল



