রাজনীতিবিএনপি

ভোটাধিকারসহ সুখী সমৃদ্ধ বাংলাদেশ গড়তে চায় বিএনপি: মির্জা ফখরুল

গণতন্ত্র, ভোটাধিকারসহ সুখী সমৃদ্ধ বাংলাদেশ গড়তে চায় বিএনপি। বলেছেন দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। সকালে রাজধানীর ইন্জিনিয়ার্স ইন্সটিটিউট মিলনায়তনে জিয়াউর রহমান ফাউন্ডেশনের প্রতিষ্ঠা বার্ষিকীর আলোচনায় তিনি এসব কথা বলেন।

দিনের বেলায় বিদ্যুৎ নয়,জ্বালানী উপদেষ্টা তৌফিক ই এলাহি চৌধুরীর এমন মন্তব্যের কড়া সমালোচনা করেন তিনি। বিএনপি ক্ষমতা গেলে সুশাসন ও সততার সাথে দেশ গঠনে কাজ করবে বলেও প্রত্যয় ব্যক্ত করেন মির্জা ফখরুল।

 

বাংলা টিভি / বুলবুল

সংশ্লিষ্ট খবর

Back to top button