বাংলাদেশ

ঘূর্ণিঝড়ে ক্ষতিগ্রস্ত মানুষের পাশে দাঁড়াতে নেতাকর্মীদের প্রতি আহবান

ঘূর্ণিঝড় সিত্রাং-এ ক্ষতিগ্রস্ত অসহায় মানুষের পাশে দাঁড়াতে দলীয় নেতাকর্মীদের প্রতি আহবান জানিয়েছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সড়ক পরিবহণ ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের।

সকালে সচিবালয়ে নিজ দপ্তরে ব্রিফিংকালে এ তিনি এসব কথা জানান।ঘূর্ণিঝড়ে ক্ষতিগ্রস্ত মানুষের পাশে অতিথের মত এবারো শেখ হাসিনা সরকার আছে এবং ভবিষ্যতে থাকবে বলেও জানান সেতুমন্ত্রী।  তিনি বলেন আওয়ামী সব সময় দেশের জনগণের পাশে থেকে তাদের দুঃখ কষ্ট বুঝে রাজনীতি করেছে।

তবে দেশের একটি রাজনৈতিক দল রয়েছে যারা মানুষের কষ্ট নিয়ে রাজনীতি করে। তাদের রাজনীতি থেকে প্রতিহত করা জরুরী।

বাংলা টিভি / বুলবুল

সংশ্লিষ্ট খবর

Back to top button