বাংলাদেশ
এ বছরের শেষে লোডশেডিং থাকবে না: পিডিবি চেয়ারম্যান

ডিসেম্বর থেকে দেশে লোডশেডিং থাকবে না বলে জানিয়েছেন বাংলাদেশ বিদ্যুৎ উন্নয়ন বোর্ডের (পিডিবি) চেয়ারম্যান মাহবুবুর রহমান।
শুক্রবার (২৮ অক্টোবর) সকালে আইইবির তড়িৎকৌশল বিভাগের উদ্যোগে আইইবি সদর দফতরে তিনি এ কথা বলেন।
মাহবুবুর রহমান বলেন, বিদ্যুতের বর্তমান পরিস্থিতি সাময়িক। আগামী ডিসেম্বর থেকে এমন পরিস্থিতি থাকবে না। শীত এলে বিদ্যুতের চাহিদা কমে আসবে। এ ছাড়া কয়লা বিদ্যুৎকেন্দ্রও চালু হবে। তাই ডিসেম্বরে লোডশেডিং থাকবে না।



